×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০১-০৩
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাইজেরিয়ায় সামরিক ঘাঁটিতে বোকোহারামের হামলা
আন্তর্জতিক ডেস্ক:- নাইজেরিয়ার উত্তরপূর্বের কমপক্ষে তিনটি সামরিক ঘাঁটিতে বোকোহারামের জিহাদিরা হামলা চালিয়ে সৈন্যদের বিতাড়িত করেছে। দেশটিতে তাদের এটি সর্বশেষ হামলার ঘটনা। বুধবার বিভিন্ন সূত্র একথা জানায়। খবর এএফপি’র। সামরিক ও মিলিশিয়া সূত্র এএফপি’কে জানায়, আইএস অনুগত ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) জিহাদিরা মঙ্গলবার বর্নো রাজ্যের এসব সামরিক ঘাঁটি দখল করে নেয়। সাম্প্রতিক মাসগুলোতে বোকো হারাম গ্রুপ বর্নো ও ইয়োবি রাজ্যের সামরিক ঘাঁটি লক্ষ্য করে তাদের হামলা জোরদার করেছে। এসব হামলায় অনেক সৈন্য নিহত হয়েছে। সর্বশেষ এসব হামলার ব্যাপারে এক সামরিক কর্মকর্তা বলেন, ‘জিহাদিরা প্রথমে বিউয়ের কিম্বার একটি ঘাঁটি থেকে সৈন্যদের বিতাড়িত করে এবং পরে তারা এর পাঁচ কিলোমিটার দূরে স্যাবন গ্যারির আরেকটি ঘাঁটি দখল করে নেয়।’ এক মিলিশিয়া জানায়, জিহাদিরা পার্শ্ববর্তী ওয়াজির্কোর একটি ঘাঁটিতে হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat