×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০১-০৯
  • ৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবশেষে বন্ধ হতে চলেছে প্যারিসের প্রথম একটি নগ্ন রেস্তোরাঁ
আন্তর্জতিক ডেস্ক:- অবশেষে বন্ধ হতে চলেছে প্যারিসের প্রথম একটি নগ্ন রেস্তোরাঁ। রেস্তোরাঁটি ২০১৭ সালে প্যারিসে চালু হয়েছিল। যথেষ্ট গ্রাহক না হওয়াতেই রেস্তোরাঁটি বন্ধ হচ্ছে বলে জানিয়েছে ওই রেস্তোরাঁর কর্তৃপক্ষ। ওই রেস্তোরাঁয় শর্ত ছিল গ্রাহকদের পোশাক ও ফোন বাইরে জমা রেখে রেস্তোরাঁর প্রবেশ করতে হবে। নগ্ন হয়ে খাবার খেতে হবে রেস্তোরাঁয়। এছাড়া বাইরের মানুষদের নজর থেকে বাঁচাতে রেস্তোরাঁ জুড়ে ছিল বড় বড় পর্দা। কিন্তু রেস্তোরাঁটি প্যারিস জুড়ে আলোড়ন সৃষ্টি করলেও ক্রেতাদের টানতে পারেনি। রেস্তোরাঁর মালিক মাইক ও স্টিফানি সাডা রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার খবরের সত্যতা জানিয়েছে। তারা জানায়, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই বন্ধ হবে তাদের নগ্ন রেস্তোরাঁ। ওই রেস্তোরাঁর মালিক আরো জানান, এখন আমরা শুধু রেস্তোরাঁর সুখ স্মৃতিগুলো মনে রাখবো, যারা এই রেস্তোরাঁয় অনেক ভাল মুহূর্ত পাড় করেছেন। অনেকে এই নগ্ন রেস্তোরাঁর বিরুদ্ধে কড়া সমালোচনা করেন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat