×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০১-১০
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অ্যালবিওনের জালে ম্যান ম্যানচেস্টার সিটির ৯ গোল
স্পোর্ট ডেস্ক:- ইংলিশ লিগ কাপে বার্টন অ্যালবিওনের বিপক্ষে বিশাল জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ৯-০ ব্যবধানের এই জয়ে গাব্রিয়েল জেসুস কেরেছেন চার গোল। এই জয়ের ফলে ইংলিশ লিগ কাপের ফাইনালে এক পা দিয়ে রাখল ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে নিজের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় সিটি। দাভিদ সিলভার বাড়ানো বল হেডে জাল পাঠান বেলজিয়ামের মিডফিল্ডার ডি ব্রুইনে। ৩০ মিনিটে লেরয় সান গোলমুখে শট নেন। কিন্তু গোলরক্ষক ঠিকমত ফেরাতে না পারলে বল পান জেসুস। তিনি হেডে বল জালে পাঠান। এর চার মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করেন জেসুস। ম্যাচের ৩৭তম মিনিটে দূরপাল্লার শটে গোলরক্ষককে পরাস্ত করেন জিনচেঙ্কো। ৫৭তম মিনিটে হেডে হ্যাটট্রিক পূরণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। একই সঙ্গে দল ৫-০ গোলে এগিয়ে যায়। এরপর ৬২তম মিনিটে ফোডেন এবং ৬৫ মিনিটে জেসুস নিজের চতুর্থ গোল করেন। ম্যাচের ৭০ মিনিটে ওয়াকার গোল করলে ৮-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি। ৮৩তম মিনিটে ম্যাচের শেষ গোলটি করে মাহরেজ। ফলে ৯-০ ব্যবধানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat