×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০১-১৬
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাইরোবিতে আত্মঘাতি হামলায় নিহত ৬
আন্তর্জতিক ডেস্ক:- কেনিয়ার রাজধানী নাইরোবির একটি হোটেল ও অফিস কমপ্লেক্সে ইসলামপন্থীদের আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে। ওই হামলার ১২ ঘন্টা পরও বুধবার কম্পাউন্ডটির ভেতরে মানুষ এখনও আটকা রয়েছে। পুলিশ তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। পুলিশ হামলাকারীদের দমন করে আটকা পড়াদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই কমপ্লেক্সের মধ্যে কতজন আটকা পড়েছে তা জানা যায়নি। ঘটনাস্থল থেকে এএফপি’র এক সাংবাদিক বলেন, কমপ্লেক্সের মধ্যে ১২ ঘন্টা আটকা থাকার পর স্থানীয় সময় ভোর সাড়ে ৩টায় বেশ কয়েকজন লোককে উদ্ধার করা হয়েছে। এর আগে পুলিশের সাথে হামলাকারীদের নতুন করে বন্দুকযুদ্ধ হয়। এতে একজন নিহত হয়েছে। দুসিত ডি২ কম্পাউন্ডে মঙ্গলবার বিকেল ৩টায় এ হামলা চালানো হয়। এতে ১০১ কক্ষবিশিষ্ট একটি হোটেল, স্পা, রেস্তোরাঁ এবং স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানির অফিস ছিল। আল-কায়েদা সংশ্লিষ্ট সোমালী জঙ্গি গোষ্ঠী আল-শাবাব এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। ২০১৩ সালে নাইরোবির একটি শপিং মলে ভয়াবহ হামলা চালায় এই জঙ্গি গোষ্ঠী। কেনিয়ার পুলিশ প্রধান জোসেফ বোইনেট বলেন, পার্কিং লটে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ও দুসিত হোটেলের প্রবেশ দ্বারে আত্মঘাতী বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হামলাটি শুরু হয়। তিনি আরো বলেন, ‘এই ঘটনায় বিপুল সংখ্যক অতিথি গুরুতর আহত হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat