×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০১-১৭
  • ৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্ভাবনাময় শিল্পখাত সমূহের বিকাশের সুযোগ দিতে হবে : শিল্পমন্ত্রী
নিউজ ডেস্ক:– শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সম্ভাবনাময় শিল্পখাতসমূহের বিকাশের সুযোগ করে দিতে হবে। উন্নয়নের পথে দেশকে পরিচালিত করতে জনগণ যে রায় দিয়েছে তা দেশকে কাঙ্খিত গন্তব্যে পৌঁছে দিবে বলেও বলেন তিনি। শিল্পমন্ত্রী আজ বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে গার্মেন্টস অ্যাক্সেসরিজ এন্ড প্যাকেজিং মেশিনারিজ এক্সপো-২০১৯-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। শিল্পমন্ত্রী বলেন বলেন, ব্যবসায়ী সমাজের সমস্যাগুলো নিয়ে সরকার সচেতন আছে। এগুলোর দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ অর্জিত হবে। তিনি এসময় জনগণের কাছে সরকারের অঙ্গীকারসমূহ নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পরে শিল্পমন্ত্রী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে গার্মেন্টস অ্যাক্সেসরিজ এন্ড প্যাকেজিং মেশিনারিজ এক্সপো-২০১৯-এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শিল্পমন্ত্রী আজ রাজধানীর হোটেল রেডিসন ব্লু-তে ১৪তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৯-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশের প্লাষ্টিক খাতকে আন্তর্জাতিক মার্নেও পরিবেশবান্ধব খাতে পরিণত করা হবে। নূরুল মজিদ বলেন, মেলার মাধ্যমে স্থানীয় প্লাষ্টিক শিল্পগুলো নতুন আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবে এবং বিদেশে নতুন বাজার সৃষ্টি হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদ্ষ্টো সালমান এফ রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। বিপিজিএমইএ’র সভাপতি মোঃ জসিম উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। শিল্প মন্ত্রী বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ১৪তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৯ এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat