×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০১-২৬
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতরত্ন লাভ করায় প্রণব মুখার্জীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
নিউজ ডেস্ক:–ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী সেদেশের সর্বোচ্চ বেসামরিক পদক ভারতরত্ন লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতরত্ন পদক লাভ করায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।’ ভারতের প্রথম বাঙ্গালী রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে গতকাল দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কবিন্দ ভারতরত্ন পদকে ভূষিত করেন। আজ শনিবার ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজী দেশমুখকে মরনোত্তর এই পদক দেয় হয়। কয়েক দশক ধরে ভারতের জাতীয় কংগ্রেসে সিনিয়র নেতা প্রণব মুখার্জী ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রণব মুখার্জী কংগ্রেস সরকারের আমলে ভারতের অর্থ, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat