×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০১-২৯
  • ৪০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংস্কৃতি প্রতিমন্ত্রীর প্রত্নতত্ত্ব এবং আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর পরিদর্শন
নিউজ ডেস্ক:–  সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর পরিদর্শন করেছেন। প্রথমে প্রতিমন্ত্রী প্রত্নতত্ত্বঅধিদপ্তর পরিদর্শন করেন। সেখানে পৌঁছলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন তাকে স্বাগত জানান। এরপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সভাকক্ষে তাকে অধিদপ্তরের কর্মকান্ড সম্পর্কে অবহিত করা হয়। এসময় জানানো হয়, বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন দেশে সংরক্ষিত প্রত্নস্থল রয়েছে ৪৯৬টি এবং প্রত্নতত্বিক জাদুঘর রয়েছে ১৯টি। প্রতিমন্ত্রী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন এবং দেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত আরো নতুন-নতুন প্রত্নস্থল সংরক্ষণের আওতায় আনার নির্দেশ দেন।এছাড়া তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন। পরে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর পরিদর্শন করেন। সেখানে তিনি অধিদপ্তরের কার্যক্রম জোরদারকরণের নির্দেশ দেন। বিশেষ করে আরকাইভস ভবন নির্মাণ বেগবানকরণ এবং কোন মূল্যবান আরকাইভাল সামগ্রী যাতে বিনষ্ট না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat