×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০২-০২
  • ৫০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘উন্নয়নের ছোঁয়ায় মহাসড়কের পাশে আর কোনো জায়গা খালি থাকবে না’
নিউজ ডেস্ক:– ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চৌদ্দগ্রামের পুরো এলাকায় শিল্পাঞ্চল গড়ে উঠবে। আওয়ামী লীগের উন্নয়নের ছোঁয়ায় মহাসড়কের পাশে আর কোনো জায়গা খালি থাকবে না-এমন দাবি করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রামের বর্তমান এমপি মুজিবুল হক। তিনি আরও বলেন, ‘আগামী পাঁচ বছর নতুন নতুন উন্নয়ন করবো। এতে করে চৌদ্দগ্রাম উন্নয়নের দিক দিয়ে আরও অনেক দূর এগিয়ে যাবে।’ শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার বাজার সংলগ্ন কেআর ফিলিং এন্ড এলপিজি ষ্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও জাপা নেতা মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি এয়ার আহমেদ সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, কাজী জাফর আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আবুল কাশেম চেয়ারম্যান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা সামছুল আলম মজুমদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, জয়নাল আবেদীন খোরশেদ, পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম কামাল, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat