×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০২-০৩
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজের উপর আস্থা না থাকলে কারো উপরই আস্থা থাকে না : ড. হাছান মাহমুদ
নিউজ ডেস্ক:– তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি-ঐক্যফ্রন্টের নেতারা সরকার ও রাষ্ট্রযন্ত্রের উপর তাদের আস্থা নেই এমন কথা বলে প্রমাণ করেছেন যে, নিজেদের উপরেই আস্থা নেই তাদের।’ আজ রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রয়াত রাজনীতিক ‘সুরঞ্জিত সেন গুপ্তের দ্বিতীয় প্রয়াণ দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, গতকাল শনিবার বিএনপি-ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন, কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না কারণ নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীসহ কারো উপরেই তাদের আস্থা নেই। তিনি বলেন,আসলে নিজের উপর আস্থা না থাকলে কারো উপরেই আস্থা থাকে না।’ হাছান মাহমুদ এসময় প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তকে একজন জনদরদী ও সৌজন্যবোধ সম্পন্ন রাজনীতিক হিসেবে অভিহিত করে বলেন, ‘রাজনীতির মাঠে বিরোধ থাকে কিন্তু সৌজন্যতাও যে থাকে, প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত সে স্বাক্ষর রেখেছেন।’ প্রধানমন্ত্রীর চা-চক্রে বিএনপি-ঐক্যফ্রন্ট নেতাদের না যাওয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘শনিবার প্রধানমন্ত্রীর সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুঃখজনক যে, বিএনপি-ঐক্যফ্রন্ট নেতারা সেখানে যাননি, যাবেন না বলে চিঠিও দিয়েছেন। এতে প্রমাণ হয়, বিএনপি-ঐক্যফ্রন্ট নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।’ তথ্যমন্ত্রী আক্ষেপ করে বলেন ‘ড. কামাল বিএনপিকে সৌজন্য শেখাবেন, ভেবেছিলাম কিন্তু তার পরিবর্তে তিনি বিএনপিকে অসৌজন্যেমুলক আচরনই শিখােেচ্ছন। ‘বিএনপি-ঐক্যফ্রন্ট নেতারা বলেছেন, আওয়ামী লীগ না-কি জনগণ থেকে দূরে সরে গেছে। আসলে দূরে সরে গেছে বিএনপিই’ উল্লেখ করে মন্ত্রী প্রশ্ন করেন, ‘যারা মানুষকে পুড়িয়ে হত্যা করে, জনগণকে প্রতিপক্ষ মনে করে, তাদেরকে মানুষ কিভাবে ভোট দেবে ?’ ড. হাছান বলেন, নির্বাচন বর্জন, নির্বাচন প্রতিহত করার চক্রান্ত এবং নির্বাচনে অংশ নিয়েও প্রহসন করে বিএনপিই জনগণ থেকে দূরে সরে গেছে নিজেদের উপর আস্থাও হারিয়েছে। তিনি বলেন, ‘আমি আশা করবো বিএনপি নির্বাচন বর্জন ও প্রতিহত করার চক্রান্তের পথ থেকে বেরিয়ে আসবে।’ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরি সভাপতি প্রবীণ অভিনেতা এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে আওয়ামী লীগ মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, এডভোকেট বলরাম পোদ্দার, কণ্ঠশিল্পী রফিকুল আলম, চিত্রতারকা অরুণা বিশ্বাস, বিদ্যা সিনহা মীম, জেনিফার ফেরদৌস প্রমুখ সভায় প্রয়াত রাজনীতিক সুরঞ্জিত সেন গুপ্ত স্মরণে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat