×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০২-১১
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খুলনায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ কর্মী নিহত
নিউজ ডেস্ক:–  খুলনায় রূপসা সেতুর বাইপাস সড়কে গতরাতে এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন ছাত্রলীগ ও একজন যুবলীগের কর্মী বলে জানা যায়। নিহতরা হলেন, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান বাবু, জেলা ছাত্রলীগের সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, সদর উপজেলা ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম গাজী, ছাত্রলীগ নেতা সাজু আহমেদ এবং গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি এস এম সাদিকুল হাসান। লবনচারা পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গতরাত পৌনে ১১ টার দিকে প্রাইভেট কারটি মোংলা থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, মানসিকভাবে ভারসাম্যহীন এক পথচারি হঠাৎ প্রাইভেট কারটির সামনে চলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat