×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০২-১১
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলায় উচ্চ আদালতের রায় লেখার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা যায় : ডেপুটি স্পিকার
নিউজ ডেস্ক:– জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, অনেক আন্দোলন সংগ্রাম আর শহীদদের শত শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষায় উচ্চ আদালতের রায় লেখার মাধ্যমে ভাষা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা যায়। তিনি আজ জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ফজলে রাব্বী মিয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স¦াধীন বাংলাদেশের সংবিধানে সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলনের বাধ্যবাধকতা রয়েছে। তাই যেসব সম্মানিত বিচারকগণ এখনো ইংরেজি ভাষায় বিচারের রায় লিখছেন তাদের উচিত বাংলা ভাষায় বিচারের রায় লেখাসহ আদালতের সমস্ত দাপ্তরিক কাজ বাংলাভাষায় লিপিবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করা। বিগত নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্যদের অন্ধভাবে সরকারের সমালোচনা না করে সংসদে এসে জনগণের পক্ষে কথা বলার জন্য তিনি আহবান জানান। - বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat