×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০২-১৭
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পল্লী উন্নয়নে গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে হবে :এলজিআরডিমন্ত্রী
নিউজ ডেস্ক: -স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম পদ্মা সেতু বাস্তবায়নের কথা উল্লেখ করে বলেছেন, এই সেতু উদ্বোধনের পর বিশাল একটি এলাকার যে সম্ভাবনার দুয়ার উন্মোচন হবে তা কাজে লাগালে আমাদের অর্থনীতি আরও বেগবান হবে। আজ রাজধানীর কারওয়ান বাজারের পল্লী ভবনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর সম্মেলন কক্ষে বিআরডিবি’র কার্যক্রম পর্যালোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার ও বিআরডিবি’র মহাপরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদার প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে বিআরডিবি’র কার্যক্রম ও সাফল্য সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়। মন্ত্রী সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলেন ও বিআরডিবি’র কার্যক্রমকে আরও গতিশীল করতে নির্দেশনা প্রদান করেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কার্যক্রম গতিশীল করতে গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে কর্মসূচি প্রণয়ন করতে হবে। তিনি বলেন, এ ধরণের প্রতিষ্ঠানগুলো ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচি সফল করতে জোরালো ভূমিকা রাখতে পারবে। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশিত উদ্যোক্তা তৈরীর ওপর জোর দিতে হবে এবং বিভিন্ন নাগরিক সুবিধা গ্রামেও সহজলভ্য করে তোলায় সকলকে একযোগে কাজ করতে হবে। মন্ত্রী বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পে বহিস্থ হস্তক্ষেপ কমিয়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট জবাবদিহিতা প্রতিষ্ঠা করার ওপরও জোর দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat