×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০২-১৯
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রাম্পের জরুরি অবস্থা জারির সিদ্ধান্তের বিরুদ্ধে ১৬টি অঙ্গরাজ্যের মামলা
আন্তর্জতিক ডেস্ক:-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ সংগ্রহের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরুরি অবস্থা জারির সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৬টি অঙ্গরাজ্য তার প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। অঙ্গরাজ্যগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত সংবিধানের লংঘন। ক্যালিফোর্নিয়ার কেন্দ্রীয় আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্টের এই নির্দেশ সংবিধানের ধারার সাথে সাংঘর্ষিক। সংবিধানের ধারায় কংগ্রেসকে সরকারি কোষাগারের চূড়ান্ত রক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে স্থান দেয়া হয়েছে। এর আগে ক্যালিফোর্নিয়ার এটর্নী জেনারেল জাভিয়ের বেসেরাও ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনী লড়াই চালাবার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, তার ও অন্যান্য রাজ্যগুলোর পক্ষে এই মামলা করার আইনগত ভিত্তি রয়েছে। কারণ ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে তারা অর্থ হারাচ্ছেন। ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়ারে, হাওয়াই, ইলিনইস, মেইনে, মেরিল্যান্ড, মিশিগান, মিনেসোটা, নেভাদা, নিউজার্সি, নিউ মেক্সিকো, নিউইয়র্ক, ওরেগন ও ভার্জিনিয়া ট্রাম্পের এই জরুরি অবস্থা জারির নির্দেশ স্থগিত চেয়ে আবেদন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat