×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০২-২১
  • ৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চকবাজারে সংঘটিত অগ্নিকান্ডস্থলে কাজ করছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা
নিউজ ডেস্ক: – রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ও আহতদের উদ্ধার এবং অগ্নি নির্বাপনে দমকল কর্মীদের পাশাপাশি কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সোসাইটির স্বেচ্ছাসেবকরা অগ্নিকান্ডে নিহত ও আহতদের হাসপাতালে স্থানান্তরে ও লাশ শনাক্তকরণে ক্ষতিগ্রস্ত স্বজনদের সহযোগিতাও করছে। আজ সকালে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন ও উপ-মহাসচিব মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন বিভাগের দায়িত্বরত পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন জানান, নিহতদের লাশ হাসপাতালে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে মৃতদেহ ব্যাগ সরবরাহ করা হয়েছে। এছাড়াও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি উপেক্ষা করে নিহত ও আহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে। তিনি বলেন, ভয়াবহ এই অগ্নিকান্ডে নিহত ও আহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat