×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০২-২৭
  • ৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের দুই যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট আটক করেছে পাকিস্তান
আন্তর্জতিক ডেস্ক:-ভারত-পাকিস্তানের সীমান্তে তুমুল উত্তেজনাকে আরও এক কাঠি এগিয়ে দিচ্ছে দু’দেশের সংবাদমাধ্যমের পাল্টাপাল্টি প্রচারণা। দুই দেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও (আইএসপিআর) এক্ষেত্রে পিছিয়ে নেই। ভারতীয় সংবাদমাধ্যমে দেশটির বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেলেও পাকিস্তান দাবি করছে, ভারতীয় বাহিনীর দু’টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। এরমধ্যে একটি বিধ্বস্ত হয়েছে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে, আরেকটি ভেঙে পড়েছে পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ভারতীয় সংবাদমাধ্যমে তাদের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর দেওয়ার পর পাকিস্তানের সংবাদমাধ্যমে দু’টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়। বুদগাম শহরের গারেন্দ কালান গ্রামের একটি উন্মুক্ত মাঠে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় জানিয়ে সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত আমরা দু’টি মরদেহ উদ্ধার করেছি। তবে এর পরপরই ইসলামাবাদভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, পাকিস্তানের বিমান বাহিনী নিজস্ব আকাশসীমা থেকে সীমান্তের নিয়ন্ত্রণরেখার (লাইন অব কন্ট্রোল) আশপাশে হামলা চালিয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেন, পাকিস্তানের বিমান বাহিনী ভারতের দু’টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একটি ভেঙে পড়েছে (পাকিস্তাননিয়ন্ত্রিত) আজাদ কাশ্মীরে, আরেকটি পড়েছে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে। এরপর আজাদ কাশ্মীরে ভেঙে পড়া যুদ্ধবিমানের বেশ কিছু ছবি সংবাদমাধ্যমে পাঠায় আইএসপিআর।পরে এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল গফুর দাবি করেন, এই ঘটনায় দু’জন ভারতীয় পাইলটকে আটক করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর বিধায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। আরেকজন সামরিক বাহিনীর কাছেই আছে।এর পাকিস্তানের জিওটিভি, এআরওয়াই নিউজ চ্যানেলসহ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, আটক এক পাইলট তার স্বীকারোক্তিতে জানিয়েছেন- তিনি উইং কমান্ডার অভি নন্দন, ভারতীয় বিমান বাহিনীতে তার সার্ভিস নম্বর ২৭৯৮১। গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতের বিশেষায়িত নিরাপত্তা বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে ভয়াবহ জঙ্গি হামলায় ৪৪ জওয়ান নিহত হন।জঙ্গিদের মদত দেওয়ার জন্য ইসলামাবাদকে অভিযুক্ত করে এর মোক্ষম জবাব দিতে গত ২৬ ফেব্রুয়ারি ভোরের দিকে পাকিস্তানের বালাকোট শহরে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের আস্তানায় হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। হামলায় প্রায় ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করে ভারত। এর একদিন পরই ভারতের দু’টি যুদ্ধবিমান বিধ্বস্ত ও দু’জন পাইলট আটক করার দাবি করলো পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat