×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৭
  • ৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেতানিয়াহুর হুঁশিয়ারির পর গাজার ফের রকেট হামলা
আন্তর্জাতিক ডেস্ক :-ফিলিস্তিনের জঙ্গিরা মঙ্গলবার রাতে ইসরাইলে নতুন করে রকেট হামলা চালালে দেশটির নিরাপত্তা বাহিনী ফের দ্রুত পাল্টা বিমান হামলা চালায়। পাল্টাপাল্টি এমন হামলার কারণে অস্ত্রবিরতি দাবি হুমকির মুখে পড়ছে। খবর এএফপি’র। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় ইসরাইলের নির্বাচনের প্রাক্কালের একেবারে স্পর্শকাতর সময়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি গাজায় ফের সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত রয়েছেন। একথা বলার কয়েক ঘণ্টা পরেই হামলা চালানো হলো। গাজা উপত্যকা থেকে ছোড়া দূর-পাল্লার একটি রকেট তেলআবিবের উত্তরাঞ্চলে একটি বাড়িতে আঘাত হানে। এতে সাত ইসরাইলি আহত হয়। এই রকেট হামলাকে কেন্দ্র করে সোমবার সর্বশেষ পাল্টাপাল্টি হামলা শুরু হয়। ইসরাইলি সামরিক বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে দফায় দফায় পাল্টা বিমান হামলা চালায়। এসময় ফিলিস্তিনী জঙ্গিরাও নতুন করে রকেট হামলা শুরু করে। তবে এসব হামলার ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat