×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৫-০১
  • ৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য দেশ ছাড়লো বাংলাদেশ দল

স্পোর্ট ডেস্ক:- আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে আজ সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আয়ারল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজসহ ত্রিদেশীয় সিরিজ শেষে ইংল্যান্ড এন্ড ওয়েলসে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। তাই আজ সকাল সাড়ে ১০টায় আয়ারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ।
সাকিব আল হাসান বাদে দলের সকলেই আয়ারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সপরিবারে রাতে আয়ারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন সাকিব।
৫ মে থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। প্রথম দিন লড়বে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ৭ মে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। ওই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। মূল লড়াইয়ে নামার আগে ৫ মে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্ততি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ১৭ মে ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
ত্রিদেশীয় সিরিজ শেষে বিশ্বকাপে অংশ নিবে বাংলাদেশ। মূল লড়াইয়ে নামার আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা। ২৬ কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে এবং ২৮ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিরা। দু’টি ম্যাচই হবে কার্ডিফে।
৩০ মে থেকে শুরু বিশ্বকাপের দ্বাদশ আসর। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, নাইম হাসান, ইয়াসির আলি চৌধুরী, মুস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat