×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৫-১২
  • ৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানে বিলাসবহুল হোটেলে বন্দুকধারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক:-পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় নগরী গুয়াদারের একটি বিলাসবহুল হোটেলে তিন বন্দুকধারীর হামলায় অন্তত একজন নিহত হয়েছে। এই এলাকায় শত কোটি ডলারের চীনা অবকাঠামো প্রকল্প রয়েছে।
শনিবার সেনাবাহিনী জানায়, বন্দুকধারীরা পাঁচ তারকাবিশিষ্ট পার্ল কন্টিনেন্টাল হোটেলে ঢোকার আগে প্রবেশ পথে এক নিরাপত্তা রক্ষীকে গুলি করে হত্যা করে।
চলতি সপ্তাহে এ শহরে এটি দ্বিতীয় ভয়াবহ হামলার ঘটনা।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এক সামরিক মুখপাত্র বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে। হোটেলের অতিথিরা নিরাপদে বেরিয়ে গেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সিড়িতে সন্ত্রাসীদের ঘিরে রেখেছে। সিড়িটি ছাদে পৌঁছেছে। হোটেলটিকে সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করতে অভিযান চলছে।’
বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ লাঙ্গু জানান, এরআগে চার বন্দুকধারী এই হোটেলে হামলা চালিয়েছে।
তিনি বলেন, ‘এই ঘটনায় কয়েকজনের সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।’
গুয়াদারের কর্তব্যরত কর্মকর্তা মোহম্মদ আসলাম বলেন, অ্যাম্বুলেন্স ও উদ্ধার কর্মকর্তারা হোটেলের পথে দাঁড়িয়ে আছে। তিনি গোলাগুলির আওয়াজ শুনেছেন। তবে অভিযানটি শেষ হয়ে আসছে।
তিনি বলেন, ‘হোটেলে কোন চীনা বা পাকিস্তানী অতিথি নেই।’
তিনি আরো জানান, শুধুমাত্র স্টাফরাই ভবনটিতে উপস্থিত আছেন। অন্তত তিনজন এই ঘটনায় আহত হয়েছে।
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি এক টুইট বার্তায় এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat