×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৪
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইস্তাম্বুল যাচ্ছেন শাকিব-বুবলী

আজ রাতে ঢাকা ছাড়ছেন সুপারস্টার শাকিব খান। সঙ্গে যাচ্ছেন তাঁর নায়িকা শবনম বুবলী ও ‘পাসওয়ার্ড’ ছবির পুরো টিম। তুরস্কের বিখ্যাত শহর ইস্তাম্বুলে ১০ দিন অবস্থান করবেন তাঁরা। সেখানে তিনটি রোমান্টিক গানের শুটিং করা হবে বলে জানিয়েছেন ছবির সহকারী প্রযোজক মোহাম্মদ ইকবাল। ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারী।

ইকবাল বলেন, ‘আজ রাতে আমরা পুরো টিম নিয়ে ঢাকা ছাড়ছি। রাত ৩টায় আমাদের ফ্লাইট। শাকিব খান, বুবলীসহ ছবির পুরো টিম আমরা একসঙ্গে যাচ্ছি ইস্তাম্বুল। সেখানে তিনটা রোমান্টিক গানের শুটিং করব। টানা ১০ দিন সেখানে কাজ করার চিন্তা রয়েছে। সাধারণত দেশের বাইরে শুটিং করতে গেলে সবাই শুটিং টিম ছোট করে নিয়ে যায় খরচ বাঁচানোর জন্য। আমরা ভালো একটা ছবি নির্মাণ করছি, যে কারণে পুরো টিম নিয়ে যাচ্ছি।’

শাকিব খান বলেন, “তুরস্কের ইস্তাম্বুল শহরের বেশ কিছু সুন্দর লোকেশনে আমাদের কাজ করার চিন্তা রয়েছে। অনেক বড় বাজেটের ছবি হচ্ছে ‘পাসওয়ার্ড’। এরই মধ্যে এফডিসিতে আমরা ব্যয়বহুল গানের শুটিং করেছি। আশা করি, এই গানগুলোও চমকপ্রদ হবে।”

পরিচালক মালেক আফসারী বলেন, “‌‘পাসওয়ার্ড’ ছবিটি নিয়ে চলচ্চিত্রপ্রেমীরা গর্ব করে। ছবির কোনো কিছুতে এক সুতো ছাড় দেওয়া হয়নি। আমি ছবির দুজন প্রযোজককে ধন্যবাদ দিতে চাই। কারণ, আমি যেভাবে যা চেয়েছি, তাঁরা আমাকে তাই দিয়েছেন। ছবিটির জন্য অনেক পরিশ্রম করেছেন প্রযোজক ইকবাল। সবাই দোয়া করবেন, আমরা যেন শুটিং শেষ করে ভালোভাবে দেশে ফিরতে পারি।”

এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারী। ‘পাসওয়ার্ড’ শিরোনামের এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করবেন শবনম বুবলী। এর আগে ২০১৪ সালে তিনি প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো—দ্য সুপারস্টার’। সেই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।

শাকিব খান এরই মধ্যে কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ শিরোনামে চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছিলেন। পরিচালক কাজী হায়াৎ অসুস্থ থাকায় দেশের বাইরে আছেন, তাই ছবির কাজ শুরু করা যায়নি। এই ছবিতেও শাকিব খান জুটি বেঁধেছেন নায়িকা শবনম বুবলীর সঙ্গে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat