×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৫
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সালমানকে বিয়ের প্রস্তাব দিলেন ক্যাটরিনা কাইফ!(ভিডিও)

বিনোদন ডেস্ক:- রুপালি পর্দায় সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের রসায়ন অগণিত মানুষের মন জয় করেছে। তাঁদের সিনেমা মানেই সুপারহিট। পর্দার বাইরেও এ যুগলের রসায়ন চমৎকার। খান পরিবারে অবাধ যাতায়াত ক্যাটরিনার। একসময় প্রেম ছিল বলে বলিউডে চাউর, এখনো গভীর বন্ধুত্ব তাঁদের। ভক্তরা তো হামেশাই এ যুগলকে বিয়ে করতে অনুরোধ জানান।

আর এবার বলিউডের সবচেয়ে যোগ্য ব্যাচেলর সালমান খানকে বিয়ের প্রস্তাব দিলেন আবেদনময়ী ক্যাটরিনা কাইফ!

হ্যাঁ, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রেস্তোরাঁয় বসে সালমানকে ক্যাটরিনা সরাসরি প্রস্তাব দিয়ে বলছেন, ‘বিয়ের বয়স তো আমার পার হয়ে যাচ্ছে; তো, কবে বিয়ে করবে?’

আসন্ন ‘ভারত’ সিনেমার শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এবারের ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। চলতি বছরে বহুল প্রতীক্ষিত ছবি এটি। ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর এই ছবিতে জুটি বেঁধেছেন সালমান-ক্যাটরিনা।

ছবির পরিচালক আলি আব্বাস জাফর ওই ভিডিওটি অনলাইনে শেয়ার করেছেন, যেখানে সালমানকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্যাটরিনা। কেউ যদি ভেবে থাকেন বাস্তব জীবনের জন্যই এ প্রস্তাব, তবে তা ভুল হবে। ‘ভারত’ নির্মাতা আলি আব্বাস জাফর ওই ভিডিওটি শেয়ার দিয়ে শিরোনাম দিয়েছেন ‘দি প্রপোজাল’। ভিডিওটি সিনেমার অংশ।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি রেস্তোরাঁর বাইরে বসে আছেন সালমান ও ক্যাটরিনা। সালমানকে ক্যাট বলছেন, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। আর তাঁকে পছন্দও করেন তিনি। সালমান কিছুটা বিস্মিত হয়ে বলেন, ‘জি, ম্যাডাম স্যার।’ তখন ক্যাটরিনা সালমানকে জিজ্ঞেস করেন, ‘তো বিয়ে কবে করবে?’ ক্যাটরিনার প্রস্তাব শুনে সালমান কেশে ওঠেন, গলায় তাঁর খাবার আটকে যায়! এরপর ‘আথেয়া’ গানটি শোনা যায়।

ব্লকবাস্টার সিনেমা ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর ফের আলি আব্বাস জাফরের সঙ্গে কাজ করলেন সালমান খান। সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।

‘ভারত’-এ সালমান-ক্যাটরিনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যদের। ৫ জুন মুক্তি পাবে এ ছবি। সূত্র : ডিএনএ, হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat