×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৫-৩০
  • ৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জুন মাসের মধ্যেই ওয়েজ বোর্ডের রোয়েদাদ ঘোষণা দেয়া হবে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:-নবম সংবাদপত্র ওয়েজ বোর্ডের রোয়েদাদ বান্তবায়নে আগামী ১২ জুন স্টেক হোল্ডারদের সঙ্গে যৌথ সভা করবে সরকার। আর জুনের মধ্যেই রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির সভা শেষে কমিটির আহ্বায়ক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।
তিনি বলেন, অনেক দিন হল বিষয়টি ঝুলে রয়েছে। আমরা ঠিক করেছি, ঘোষণার আগে স্টেক হোল্ডারদের সঙ্গে যৌথ একটা সভা করবো। সভাটি আগামী ১২ জুন সকাল ১১টায় তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘ওইদিন সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছাবো এবং জুন মাসের মধ্যে, এই অর্থবছরের মধ্যে এই রোয়েদাদ বাস্তবায়ন সম্পর্কিত আমাদের ঘোষণা পেশ করবো।’
বৈঠকে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্য সচিব আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সভায় নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের বিষয়ে আলাপ-আলোচনা করেছি। বিষয়টি আরো আগেই সমাধানে যেতে পারতাম, ঘোষণা দিতে পারতাম। আমাকে সভাপতি করার পরপরই আমি একটা মিটিং করার সুযোগ পেয়েছিলাম, সেদিন নোয়াবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি। এর পরপরই আমি অসুস্থ হই। পরে সিঙ্গাপুরে তথ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে।’
তিনি বলেন, ‘বৈঠকে আলাপ-আলোচনা করে আমরা একটা বিষয়ে ঐক্যমত পোষণ করেছি, এই বিষয়টিকে আর ঝুলিয়ে রাখা সমীচীন হবে না। যতো দ্রুত সম্ভব সমাধান করে সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য একটা ঘোষণা আমরা দেবো। নবম সংবাদপত্র মজুরি বোর্ডের বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।’
ওবায়দুল কাদেরকে আহ্বায়ক করে চলতি বছরের ২১ জানুয়ারি মন্ত্রিসভায় এই নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat