×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৫
  • ৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব : গোলাম মোহাম্মদ কাদের

নিউজ ডেস্ক:-  জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব হয়েছে। তবে বাজেট সংশোধনীতে হতদরিদ্র, তরুণ ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে বরাদ্দ যেন কাটছাট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর জাতীয় পার্টির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শেয়ার বাজারে শৃংখলা আনতে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে। বাজেটে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য সেবায় বরাদ্দ বৃদ্ধি এবং কৃষিতে প্রণোদনা এবং ভতূর্কি আরো বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, প্রবাসীদের প্রণোদনা দেয়ায় রেমিট্যান্স বৃদ্ধি পাবে। কৃষকদের লাভবান করতে উদ্যোগ নিতে হবে।
তিনি বাজেটকে ব্যবসা বান্ধব করতে সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, কর্মসংস্থান এবং দক্ষ জনশক্তি সৃষ্টিতে ড্রাইভিং শিখাতে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, একরাম হোসেন মিয়া, উপদেষ্টামন্ডলীর সদস্য আশরাফ উদ দৌলা, নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, মোঃ জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat