×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৬
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রিটিশ আমলের প্রথা বাতিল, বন্দীদের নাশতায় পরিবর্তন

মাহমুদা আক্তার আসমা :- কারাগার প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত একই মেন্যুতে সকালের নাশতা খাচ্ছিলেন বাংলাদেশের কারাবন্দীরা। অবশেষে ব্রিটিশ আমল থেকে কারাবন্দীদের জন্য বরাদ্দ করা নাশতার সেই মেন্যু পরিবর্তন হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এটি পরিবর্তন করা হয়। এখন থেকে বন্দীরা নাশতায় মুখরোচক কিছু খাবার পাবেন।

রবিবার সকাল থেকে এই পরিবর্তন কার্যকর হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আনুষ্ঠানিকভাবে এর সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, এখন থেকে বন্দীরা সপ্তাহে দুই দিন ভুনা খিচুড়ি, চার দিন সবজি-রুটি, বাকী এক দিন হালুয়া-রুটি পাবেন।

কারা সূত্র জানায়, কারাগার প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সকালের নাশতায় একটি মেন্যু ছিল। মেন্যুটি হলো- একজন কয়েদির জন্য ১৪.৫৮ গ্রাম গুড় এবং ১১৬.৬ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)। আর একই পরিমাণ গুড়ের সঙ্গে একজন হাজতি পেতেন ৮৭.৬৮ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)। ব্রিটিশ আমল থেকে করা এই প্রথা চলে আসছিল এত দিন। আড়াইশ বছর ধরে এভাবেই নাশতা করে আসছিলেন বন্দীরা।

ঢাকার জেল সুপার মাহবুবুল ইসলাম বলেন, নতুন নাশতার খবরে বন্দীরা বেশ খুশি। এছাড়াও দীর্ঘ দিনের মেন্যু পরিবর্তন করে নতুন মেন্যু দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি প্রশংসা জানিয়েছেন বন্দীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat