×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৭
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে অটোরিক্সা ছিনতাই চক্রের ছয় সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক:-রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ সিএনজি চালিত অটোরিক্সা ছিনতাইকারী চক্রের সক্রিয় ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আটককৃতরা হলো- মো: হারুন অর রশিদ (২৮), রুহুল আমিন (৩৬), মো: জামাল হোসেন (৬০), মো: সোহেল খাঁ (৪০),ওয়ালী উল্লাহ ওরফে জয় (২১) ও মো: রশিদ খান (৪৫)। এসময় তাদের কাছ থেকে ১টি সিএনজি অটোরিক্সা ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মঞ্জুরুল কবীর এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, রোববার রাত ৮টা থেকে শুরু করে আজ সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর মিরপুরের দারুস সালাম, ডেমরা ও দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি ছিনতাইয়ের একটি চক্রের সক্রিয় ৬ সদস্য আটক করে।
গ্রেফতারকৃতরা র‌্যাবকে জানিয়েছে, তারা কৌশলে অটোরিক্সা ছিনতাই করে এবং তা আটকে রেখে মালিকের কাছ থেকে মোটা অংকের নগদ টাকা আদায় করতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat