×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৯
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা শহরের কাটিয়া থেকে মূল্যবান শিবমুর্তি উদ্ধার করলো র‌্যাব; একজন আটক

মোঃ সদরুল কাদির (শাওন), সাতক্ষীরা জেলা প্রতিনিধি :- সাতক্ষীরায় র‌্যাব (র‌্যাপিড এ্যাকশান বাটালিয়নের) সদস্যরা সাড়ে ৪৪ কেজি ওজনের এক কষ্টি পাথরের শিবমুর্তি মুর্তি উদ্ধার করেছে। বুধবার ভোর তিনটার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়ার একটি বাড়ির দোতলার একটি ঘরের বক্স খাটের নীচ থেকে এ মুর্তি উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে এ মুর্তি মজুত রাখার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।  আটককৃতের নাম পীযুস কান্তি মিত্র (৫০)। তিনি সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়ার্ডের সরকারপাড়ার দেবপ্রসাদ মিত্রের ছেলে।

খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা শাখার ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এম মাহামুদুর রহমান মোল্লা বুধবার বিকেল সাড়ে চারটায় তার অফিসে এক প্রেস ব্রিফিং এ জানান, মঙ্গলবার গভীর রাতে তিনি গোপনে খবর পান যে সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়ায় পীযুস মিত্রের বাড়িতে একটি কষ্টি পাথরের মুর্তি বিক্রির জন্য মজুত করা আছে। এরই ভিত্তিতে উপপরিদর্শক শামিম হাওলাদারের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বুধবার ভোর তিনটার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির দোতলার একটি ঘরে তল্লাশি চালিয়ে বক্স খাটের নীচে রাখা একটি কষ্টি পাথরের শিবমুর্তি উদ্ধার করে। যার ওজন ৪৪ কেজি ৫০০ গ্রাম। এ সময় গৃহকর্তা পীযুস মিত্রকে আটক করা হয়।

তিনি আরো জানান, শিব মুর্তিটি যাচাই এর জন্য প্রতœতত্ব বিভাগের খুলনা অফিসে পাঠানো হয়। সেখানকার বিভাগীয় কর্মকর্তা আফরোজা খান মিতা প্রাথমিকভাবে মুর্তিটি কষ্টি পাথরের বলে জানিয়েছেন।

আটককৃত ইলেকট্রিক মিস্ত্রি পীযুস মিত্রের দাবি, শিবমুর্তি পাঁচ বছর আগে তাদের পুকুর কাটার সময় মাটির তলা থেকে পাওয়া যায় । মুর্তিটি তারা পুজা করতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat