×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৬-২০
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেউই উন্নয়নের ধারা থেকে বাদ যাবে না : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক:-আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের চাকা ঘুরতে শুরু করেছে। উন্নয়নের এই চাকা ঘুরতেই থাকবে,দেশের কেউই উন্নয়নের এই ধারা থেকে বাদ যাবে না।
তিনি আজ বৃহষ্পতিবার দুপুরে চরফ্যাসন উপজেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে স্থানীয় ব্রজগোপাল টাউন হলে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জেলা ও দায়রা জজ আদালত আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
আইনমন্ত্রী বলেন, ২০০৫ সনে জাতীয় বাজেট ছিল ৬১ হাজার ৫৮ কোটি টাকা। তের বছরের ব্যবধানে আজ বাংলাদেশের বাজেট দাঁড়িয়েছে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকায়।
খালেদা জিয়ার ব্যাপারে তিনি বলেন, এতিমের টাকা চুরি করার জন্য খালেদা জিয়াকে বিচারিক আদালত এবং আপীল আদালত সাজা দিয়েছে। বিচারিক আদালত সাজা দিয়েছিল ৫ বছর। আপীল আদালত সেই সাজা বাড়িয়ে ১০ বছর করেছে।
আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও আইনমন্ত্রী উল্লেখ করেন।
আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, চরফ্যাসনে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালতের কার্যক্রম চালু করায় এখানকার দরিদ্র মানুষের বছরে অতিরিক্ত ২৪ কোটি টাকা খরচ সাশ্রয় হয়েছে,সেইসাথে কমেছে দুর্ভোগ।
সিনিয়র জেলা ও দায়রা জজ ফেরদাউস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, স্থানীয় উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা আকতার, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মুজাম্মেল হক প্রমূখ বক্তৃতা করেন।
এর আগে আইনমন্ত্রী চরফ্যাসন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, চরফ্যাসনআইনজীবী সমিতির কার্যালয় উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat