×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৯-১২
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৪৮ বছর পর সীমান্ত পিলারে পাকিস্তান মুছে বাংলাদেশ করা হয়েছে

 স্বাধীনতার ৪৮ বছর পর বাংলাদেশ-ভারত সীমান্তে ‘সীমান্ত পিলার’ থেকে পাকিস্তান/পাক লেখা অপসারণ করে বাংলাদেশ/বিডি লেখার কাজ শেষ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ-ভারত সীমান্তের কোনো পিলারে এখন থেকে পাকিস্তান/পাক লেখা থাকবে না, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের নাম থাকবে ।
১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর ৮ হাজারের অধিক পিলারে ইংরেজিতে খোদাই করে ইন্ডিয়া/পাক এবং ইন্ডিয়া/পাকিস্তান লেখা ছিলো। মূলতঃ বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম সীমান্তের অনেক পিলারে পাকিস্তান/পাক লেখা ছিল।
একাত্তরের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ প্রাণের বিনিময়ে পাকিস্তান হতে বাংলাদেশ স্বাধীনতা লাভের এতো বছর পরও সীমান্ত পিলারগুলি হতে পাকিস্তান/পাক শব্দটি মুছে দিয়ে এরস্থলে স্বাধীন বাংলাদেশের নাম না লেখার বিষয়টি সীমান্তের মানুষের কাছে সত্যিই বিড়ম্বনার। বিষয়টি নজরে আসার সাথে সাথে প্রধানমন্ত্রীর নির্দেশে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম অধীনস্থ রিজিয়নসমূহকে প্রয়োজনীয় দিক নিদের্শনা প্রদান করেন এবং বিজিবি’র নিজস্ব তহবিল দিয়ে এসব সীমান্ত পিলারের পাকিস্তান/পাক লেখা পরিবর্তন করে বাংলাদেশ/বিডি লেখার কাজ শুরু করেন।
বিজিবি’র সদস্যরা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে ইতোমধ্যেই সীমান্ত পিলারসমূহে পাকিস্তান/পাক লেখা মুছে বাংলাদেশ/বিডি লেখার কাজটি সম্পন্ন করেছে। পাকিস্তান/পাক এর স্থলে বাংলাদেশ/বিডি লেখা প্রতিস্থাপনের ফলে বিজিবিসহ সীমান্তবর্তী মানুষের মনোবল আরও অনেকগুন বেড়ে গেছে। এছাড়া বিজিবিকে দ্রুত ও নিখুঁতভাবে কাজটি করতে দেখে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাসহ দেশের সাধারণ জনগণ বিজিবিকে সাধুবাদ জানিয়েছে এবং প্রধানমন্ত্রী ও বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat