×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৯-২২
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রকল্প বাস্তবায়নে মানের ব্যাপারে কোন আপোস নয় : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়ন কাজ সম্পন্ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে সময় ও মান ঠিক রাখা গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের সাথে আরও অনেক উন্নয়ন জড়িত। মানের ব্যাপারে কোনো আপোস নয়।
তিনি আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে “দ্রুত প্রকল্প বাস্তবায়ন সপ্তাহ ২০১৯” উপলক্ষে আয়োজিত এক সেমিনারের প্যানেল ডিসকাশনে এসব কথা বলেন।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র উদ্যোগে “দ্রুত, উত্তম, শক্তিশালী উন্নয়নের সুফল প্রদান” শীর্ষক সেমিনারের প্যানেল ডিসকাশনে ব্রিফ উপস্থাপনা করেন এডিবির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।
আলোচনা করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ফরিদা নাসরিন, স্পেনের রাষ্ট্রদূত আলভারো সালাস, জাইকা’র চীফ রিপ্রেজেন্টেটিভ মি. হিতোশী হিরাতা ।
আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশে বিনিয়োগ উপযোগী পরিবেশ রয়েছে। এসময় বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান তিনি।
দেশের দুর্নীতি নির্মুল ও সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অবলম্বনের কথাও জানান ড. রাজ্জাক ।
এডিবির কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের প্রশংসা করে বলেন, বাংলাদেশ ভারতের চেয়েও অনেক ভাল করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat