×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১০-৩০
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা সম্পাদিত বই কুইন্স লাইব্রেরিতে হস্তান্তর

‘সিক্রেট ডকুমেন্ট অফ ইনটেলিজেন্ট ব্রাঞ্চ অন ফাদার অফ ন্যাশনস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ভলিওম ১, ২ ও ৩ আনুষ্ঠানিকভাবে কুইন্স লাইব্রেরিতে হস্তান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদিত বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর ১৯৪৮ হতে ১৯৭১ সাল পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট বিষয়ক বইটি আনুষ্ঠানিকভাবে কুইন্স লাইব্রেরির প্রধান লাইব্রেরিয়ান নিক বোরনের কাছে হস্তান্তর করেন নিউইয়র্কস্থ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।
উলে¬খ্য, নিউইয়র্কের কুইন্স লাইব্রেরির প্রধান লাইব্রেরিয়ান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিক বোরন ২৮ অক্টোবর কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা’র সাথে কনস্যুলেটে সাক্ষাৎ করেন। এ সময় কনসাল জেনারেল মহান ‘শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০১৯’ যৌথভাবে উদযাপনে সহযোগিতা এবং জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২০১৯’ উদ্যাপন সহযোগিতা প্রদানের জন্য কুইন্স লাইব্রেরিকে ধন্যবাদ জানান।
কনস্যুলেট জেনারেলের এসকল ভূমিকার ভূয়সী প্রশংসা করে বোরন বলেন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেলই প্রথম কনস্যুলেট অফিস যারা মূলধারার কুইন্স লাইব্রেরিকে সাথে নিয়ে একটি আন্তর্জাতিক দিবস উদ্যাপন করেছে।
নিক বোরন বলেন, নিউইয়র্কে দুইশত এর অধিক ভাষার লোক বাস করেন এবং বাংলা ভাষাভাষীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে দিন দিন বাংলাদেশি-আমেরিকান পাঠকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। কনস্যুলেট কর্তৃক সরবরাহকৃত বাংলা ভাষা বিভিন্ন বই পাঠকের কাছে বেশ আগ্রহ সৃষ্টি করেছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat