×
ব্রেকিং নিউজ :
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১১-২৫
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনগণের কথা বিনয়ের সঙ্গে শোনার অঙ্গীকার হংকং নেতার

হংকংয়ের অজনপ্রিয় নেতা ক্যারি ল্যাম বলেছেন, তার সরকার জনগণের কথা বিনয়ের সঙ্গে শুনবে। স্থানীয় পরিষদ বা ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে গণতন্ত্রীপন্থীদের বিপুল বিজয়ের পর সোমবার তিনি এ কথা বলেন।
সরকারের তরফ থেকে ইস্যু করা এক বিবৃতিতে তিনি আরো বলেন, সরকার অবশ্যই নাগরিকদের মতামত বিনয়ের সঙ্গে শুনবে।রোববার অনুষ্ঠিত স্থানীয় পরিষদ নির্বাচনে ১৮টি ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে ১৭টিতেই গণতন্ত্রীপন্থীরা জয়লাভ করেছে। হংকংয়ে গত কয়েকমাসের বিক্ষোভ সহিংসতার প্রেক্ষিতে এ নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।নির্বাচনের এ ফলাফলকে সরকার সম্মান জানাবে বলে ক্যারি ল্যাম উল্লেখ করেন।
চলতি বছর ল্যামের সরকার প্রত্যার্পন বিল উত্থাপন করলে এর বিরুদ্ধে পুরো হংকংজুড়ে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। বিলটি প্রত্যাহার করা হলেও ক্যারি ল্যামের পদত্যাগসহ আরো কিছু দাবিতে বিক্ষোভ অব্যাহত থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat