×
ব্রেকিং নিউজ :
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১২-০১
  • ৪৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছা দূত হলেন বিপাশা হায়াত

আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছা দূত হলেন অভিনেত্রী বিপাশা হায়াত।আজ সেভ দ্য চিলড্রেন এর এদেশীয় কার্যালয়ে বাংলাদেশে সংস্থার ৫০ বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির বাংলাদেশ অংশের কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ের্স।চুক্তি স্বাক্ষরের আগে বিপাশা হায়াত রাজধানীর মুগদায় সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন সেক্টরের ‘স্টপ টলারেটিং ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন’ প্রকল্পটি ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান।সেভ দ্য চিলড্রেন শিশু ও কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, তাদের প্রতি সহিংসতা-সর্বোপরি জীবনযাপনের অধিকার প্রচার ও রক্ষার কাজ করছে। সংস্থাটি বাংলাদেশে গত প্রায় ৫০ বছর যাবত ও বিশ্বব্যাপী একশ’ বছর যাবত কাজ করছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat