×
ব্রেকিং নিউজ :
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১২-০২
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘মায়াকুমারী’তে যোগ দিলেন সৌরসেনী ও অর্ণ

অরিন্দম শীলের ম্যাগনাম ওপাস ‘মায়াকুমারী’ ছবিতে যোগ দিলেন সৌরসেনী মৈত্র এব‌ং অর্ণ মুখোপাধ্যায়। বাংলা ছবির একশো বছর পূর্তি উপলক্ষে পরিচালকের ট্রিবিউট এটি। ছবির মুখ্য চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত, রজতাভ দত্ত এবং আবীর চট্টোপাধ্যায়।

চল্লিশের দশক থেকে শুরু হবে ছবির টাইমলাইন। এক সময়ের দাপানো জুটি কাননকুমার ও মায়াকুমারীকে নিয়ে সমসময়ে ছবি বানাচ্ছে সৌমিত্র মল্লিক। তার সহকারী পরিচালকের ভূমিকায় সৌরসেনী। আর কস্টিউম ডিজ়াইনারের চরিত্রে অর্ণ। প্রসঙ্গত, দেবের প্রোডাকশনেই এখনও অবধি বেশি কাজ করতে দেখা গিয়েছে অর্ণকে। অরিন্দমের সঙ্গে তাঁর এটি প্রথম কাজ। ‘ব্যোমকেশ গোত্র’য় গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সৌরসেনী।

অরিন্দমের ছবিতে সঙ্গীত বরাবর গুরুত্বপূর্ণ। ছবিটি মিউজ়িক্যালও বটে। গানের কথা লিখেছেন শুভেন্দু দাশমুন্সী ও সুগত গুহ। এই ছবির চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন শুভেন্দু। মিউজ়িকের দায়িত্বে বিক্রম ঘোষ। ছবিতে গান গেয়েছেন একাধিক নামী শিল্পী। ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্যের মতো সিনিয়র শিল্পীর পাশাপাশি মধুবন্তী বাগচি, শোভন গঙ্গোপাধ্যায়ের মতো শিল্পীদেরও গান শোনা যাবে এই ছবিতে। কণ্ঠ দিয়েছে‌ন অনুপম রায়, ইমন চক্রবর্তীও। ডিসেম্বরের মাঝামাঝি থেকে ছবির শুটিং শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat