×
ব্রেকিং নিউজ :
মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ
  • প্রকাশিত : ২০১৯-১২-১১
  • ৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের অভিযোগ সঠিক নয় : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে বলে ভারতের লোকসভায় যে অভিযোগ ওঠেছে, তা সঠিক নয় উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছেন যে, প্রতিবেশী দেশটির প্রস্তাবিত নাগরিকত্ব আইন দেশটির ঐতিহাসিক ধর্মনিরপেক্ষ চরিত্রে প্রভাব ফেলবে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের লোকসভায় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন বলে যে অভিযোগ তুলেছেন সে সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য চাওয়া হলে তিনি সাংবাদিদের বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন এ অভিযোগ সত্য নয়।
তিনি বলেন, যারাই এই তথ্য দিয়েছেন, তারা সঠিক তথ্য দেননি।
বরং পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের লোকসভায় এক দুই দিন আগে পাস হওয়া নাগরিকত্ব সংশোধন আইন ২০১৯ সহিষ্ণু ও ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে দেশটির ঐতিহাসিক অবস্থান দুর্বল করবে।
পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় জাপান ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইতো নাওকি ও আর্ল ই মিলারের সঙ্গে পর পর বৈঠক থেকে বেরিয়ে এসে বলেন, ভারত ঐতিহাসিকভাবে এটি সহিষ্ণু দেশ, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। এ থেকে বিচ্যুত হলে তাদের ঐতিহাসিক অবস্থান দুর্বল হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে খুবই ঘনিষ্ট দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে, যাকে ‘সোনালী অধ্যায়’ বলে অভিহিত করা হয়। আর তাই স্বাভাবিকভাবেই আমাদের জনগণ আশা আশা করে ভারত এমন কিছু করবে না যা তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ দৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে এবং চাকুরিসহ সব ক্ষেত্রে সকল ধর্মের অনুসারীদের সমান অধিকার নিশ্চিত করে।
বাংলাদেশের সংখ্যালঘুদের নেতৃত্ব এটা নিয়ে কথা বলবে আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা কাউকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিচার করি না আমাদের কাছে সবাই বাংলাদেশের নাগরিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat