×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০১-০৭
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনিজুয়েলায় রুশ সমর্থনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি রুশ সমর্থনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কারাকাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সোমবার যুক্তরাষ্ট্রের সিনিয়র একজন কর্মকর্তা এ বিষয়ে সতর্ক করেন। খবর এএফপি’র।
মাদুরো ২০১৮ সালের নির্বাচনে পুনঃর্নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তার সরকারের ওপর অবরোধ আরোপ এবং একে স্বৈরাচারী হিসেবে অভিহিত করে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভেনিজুয়েলান দূত এলিয়ট আব্রামস সাংবাদিকদের বলেন, ‘আমরা অতিরিক্ত অবরোধ, ব্যক্তির ওপর অবরোধ এবং অর্থনৈতিক অবরোধের কথা বিবেচনা করছি। এসব অবরোধের মাধ্যমে আরো চাপ সৃষ্টি সম্ভব বলে মনে করছি।’যুক্তরাষ্ট্র ঠিক কি ধরণের অবরোধ আরোপ করবে সে সম্পর্কে আব্রামস স্পষ্ট করে কিছু বলেননি। তবে তিনি বলেন, ভেনিজুয়েলার প্রতি রুশ সমর্থনের প্রতি যুক্তরাষ্ট্র গভীর দৃষ্টি রাখছে।
আব্রামস বলেন, রাশিয়া মূলত ভেনিজুয়েলার ‘তেল অর্থনীতির’ প্রতি আগ্রহী। তবে বিগত বছরগুলোতে মস্কোর ওপর মাদুরো ক্রমান্বয়ে নির্ভরশীল হয়ে উঠেছে।আব্রামস বলেন, ‘বর্তমানে ভেনিজুয়েলার তেলের ৭০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রয়েছে।তিনি বলেন, ‘সে কারণে রাশিয়ার ভূমিকা ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’এদিকে বিরোধী নিয়ন্ত্রিত জাতীয় সংসদের নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে মাদুরোকে চাপ দেয়ার ব্যাপারে রাশিয়া জড়িত কিনা সে সম্পর্কে আব্রামস তার ধারণার কথা কিছু বলেননি।ওয়াশিংটন ভেনিজুয়েলার বিরোধী নিয়ন্ত্রিত জাতীয় সংসদকেই একমাত্র গণতান্ত্রিক সংস্থা বলে বিবেচনা করছে।পুলিশ রোববার বিরোধী দলীয় নেতা এবং স্ব- ঘোষিত অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট জুয়ান গোয়াইদোকে সংসদে প্রবেশ করতে দেয়নি। তার অনুপস্থিতিতে বিরোধী আইন প্রনেতা লুইস পারা নিজেকে স্পীকার ঘোষণা করেছেন।মাদুরো মূলত ক্ষমতায় থাকলেও গুয়াইদোও নিজেকে প্রেসিডেন্ট দাবি করলে যুক্তরাষ্ট্রসহ প্রায় ৫০ টি দেশ তাকে স্বীকৃতি দিয়েছে।উল্লেখ্য, রাশিয়া, উত্তর কোরিয়া এবং কিউবা মাদুরোকে সমর্থন দিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat