×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০১-০৮
  • ৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণ করবো : আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, বিগত নয় মাসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণ করবো।
আজ বুধবার রাজধানীর বনানীতে আওয়ামী মৎস্যজীবী লীগের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, যেকোনো খেলার আগে যেমন অনুশীলনের প্রয়োজন হয়, ওয়ার্ম আপ লাগে, এই সময়ে আমার সেটি হয়েছে। এব্যাপারে আমি কঠোর অনুশীলন করেছি। কঠিন ওয়ার্ম আপ করেছি। আশা করি, আমি এবার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবো।মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে সভায় মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক সহ দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।আতিকুল ইসলাম বলেন, সততার সঙ্গে কাজ করলে জনগণ সমর্থন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পুরস্কৃত করেছেন। এরই অংশ হিসেবে মনোনীত হয়েছি।
তিনি বলেন, এখন আমি ব্যক্তি আতিক নই, আওয়ামী লীগের আতিক। আওয়ামী লীগের জন্য এটা গুরুত্বপূর্ণ নির্বাচন। তাই আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং দলের জন্য কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat