×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০১-০৯
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান বলেছে এটি ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান

ইরাকে থাকা মার্কিন সৈন্যদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরে ইরান বুধবার বলেছে,এটি ইরাকের ভৌগোলিক অখন্ডতার প্রতি সম্মান। খবর এএফপি’র।বুধবার ইরানের এ হামলার ঘটনায় ইরাক বলেছে, তারা ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক পত্রে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তখত বলেন, তার দেশ ইরাকের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐক্য ও ভূখন্ডগত অখন্ডতার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল রয়েছে।এসব হামলায় আমেরিকা বা ইরাকের কোন সামরিক সদস্য হতাহত হয়নি।ইরানি মিশনের দেয়া এক বিবৃতি বলা হয়, ‘এ সামরিক অভিযান নির্ভুল ছিল। হামলার প্রধান লক্ষ্য ছিল বিভিন্ন সামরিক স্থাপনা। ফলে ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের এবং বেসামরিক সম্পদের তেমন কোন ক্ষতি হয়নি।’ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বুধবার বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে বাগদাদ দেশটির রাষ্ট্রদূতকে ডেকে পাঠাবে। এ হামলাকে ইরাক তাদের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করে।গত শুক্রবার মার্কিন ড্রোন হামলার পর ইরাক ইতোমধ্যে মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর ওই হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat