×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০১-২৫
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে ভাইরাসের উৎপত্তিকেন্দ্রে ৪৫০ সামরিক মেডিকেল স্টাফ মোতায়েন

চীন তাদের ভাইরাস ছড়িয়ে পড়া মধ্যাঞ্চলীয় একটি নগরীতে সাড়ে ৪শ’ সামরিক মেডিকেল স্টাফ মোতায়েন করেছে। এসব স্টাফের মধ্যে অনেকেরই সার্স বা ইবোলা ভাইরাস মোকাবেলার অভিজ্ঞতা রয়েছে। দেশটিতে ভাইরাস ছড়িয়ে পড়ায় ইতোমধ্যে অনেকের মৃত্যু হয়েছে। শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এসব সামরিক স্টাফকে এ ভাইরাসে আক্রান্ত বেশি সংখ্যক রোগি যেসব হাসপাতালে রয়েছে সেখানে পাঠানো হবে। তারা শুক্রবার রাতে সামরিক হেলিকপ্টারে করে উহান নগরীতে পৌঁছে।
নাটকীয়ভাবে ছড়িয়ে পড়া এ ভাইরাস মোকাবেলায় কেন্দ্রিয় সরকারের পদক্ষেপের পর এমন পদক্ষেপ নেয়া হলো। এ ভাইরাসে দেশব্যাপী ইতোমধ্যে ৪১ জনের মৃত্যু এবং এক হাজার ২৮৭ জন আক্রান্ত হয়েছে।
উহানে ছড়িয়ে পড়া ভাইরাস মোকাবেলায় নির্ধারিত বিভিন্ন হাসপাতালে বেডের স্বল্পতার খবরের পর এমন পদক্ষেপ নেয়া হয়।
সরকার উহান নগরীতে ছড়িয়ে এ ভাইরাস মোকাবেলায় সেখানে বিশেষ একটি হাসপাতাল নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু করেছে। ১০ দিনের মধ্যে এ নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা নিয়ে এ কাজ শুরু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat