×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০১-২৮
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এটি এম আজহারুল ইসলামসহ ১৫ জনের বিচার শুরু

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে আজ নাশকতা মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু করা হয়।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কেসব রায় চৌধুরী আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ মে দিন ধার্য করেন।
আজ এটি এম আজহারুল ইসলামসহ ১৪ জনকে আদালতে হাজির করা হয়। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার প্রতাশা করেন। মামলার অপর আসামি শিবির নেতা দেলোয়ার হোসেন শুরু থেকে পলাতক রয়েছেন।
২০১০ সালে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে এটি এম আজহারুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন পুলিশ। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat