×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০২-০১
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাঠে থেকে হরতাল প্রতিহত করবে আওয়ামী লীগ : হানিফ

সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে মাঠে থেকে প্রতিহত করবে আওয়ামী লীগ।আজ শনিবার রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বাসস এর কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির ডাকা জনস্বার্থ বিরোধী হরতাল কঠোর ভাবে দমন করা হবে। প্রতিটি এলাকায় আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থেকে হরতাল প্রতিহত করবে।তিনি বলেন, জনগনের জানমাল রক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর যা যা করার দরকার তাই করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রয়োজনে আইন শৃঙ্খলাবাহিনীকে সহযোগিতা করবে।হানিফ বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। দেশি-বিদেশি পর্যবেক্ষকসহ সবাই বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে কারচুপির কথা প্রার্থীরা নিজেরাও কিন্তু বলতে পারেনি। এরপরও শুধু পরাজয়ের আশঙ্কায় বা নিশ্চিত পরাজয়ের দ্বারপ্রান্তে তড়িঘড়ি করে হরতাল ডেকে বিএনপি তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ দিয়েছে।প্রসঙ্গত ঢাকার দুই সিটি নির্বাচন প্রত্যাখ্যান করে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি।শনিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat