×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০২-০৬
  • ৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির মুখে ন্যায় নীতির কথা জনগণ প্রত্যাশা করে না : মাহবুব-উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির একটি জনধিকৃত দল, এদের সৃষ্টিই অবৈধ পন্থায়। এই দলের নেতা-কর্মীদের মুখে ন্যায় নীতির কথা জনগণ প্রত্যাশা করে না।
আজ সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিটি কর্পোরেশনের নির্বাচন বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্য সম্পর্কে জানতে চাইলে হানিফ বলেন, “বিএনপি যতদিন ক্ষমতায় ছিল, ততদিনই তারা অনৈতিক কর্মকান্ড চালিয়েছে। ২০১৪ সালের নির্বাচন বয়কট করার নামে সারাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে।”তিনি বলেন, বিএনপির মতো জনধিকৃত দল যখন নির্বাচন বা নৈতিকতার কথা বলে তখন জনগণের কাছে তা হাস্যরসাত্মক ছাড়া আর কিছুই মনে হয় না।বিএনপিসহ কিছু রাজনৈতিক দল মুজিব বর্ষ পালন করছে না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, মুজিব বর্ষ নিয়ে যারা বিতর্কিত কথা বলে বা এড়িয়ে চলার চেষ্টা করছে এদেরকে জাতি চেনে। যারা এই মুজিব বর্ষের বিরুদ্ধে কথা বলে তারা মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতায় বিশ্বাস করে না।এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হকসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat