×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০২-০৯
  • ৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিল্লির বিধানসভা নির্বাচন

 দিল্লি বিধানসভা নির্বাচনের সমস্ত বুথ ফেরত জরিপে ২০২০-এ অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি) সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পুনরায় ক্ষমতায় আসতে যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তার ২০১৫ দিল্লি নির্বাচনের আসন সংখ্যা ৩ থেকে বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
বুথ ফেরত জরিপ অনুযায়ী, এএপি নেতা অরবিন্দ কেজরিওয়াল আরেকটি মেয়াদে দিল্লীর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। তবে বিজেপি নেতৃবৃন্দ জয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে বুথ ফেরত জরিপকে সঠিক নয় বলে অভিহিত করেছেন।
বিজেপি নেতা মনোজ তিওয়ারি এক টুইট বার্তায় বলেছেন, ‘সকল প্রকার বুথ ফেরত জরিপ ব্যর্থ হবে, আমার টুইট বার্তা সংরক্ষণ করে রাখুন, বিজেপি ৪৮টি আসন নিয়ে দিল্লীতে সরকার গঠন করবে।’
বুথ ফেরত জরিপে কোথাও কোথাও দুই-তৃতীয়াংশ এবং কোথাও তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ৭০ আসনবিশিষ্ট বিধান সভায় আম আদমি পার্টি জয়লাভ করবে বলে উল্লেখ করেছে।
কড়া নিরাপত্তার মধ্যে দিল্লির বিধানসভার নির্বাচন আজ শেষ হয়েছে। তবে, ব্যাপক প্রচার-প্রচারণা চালালেও দিল্লী নির্বাচনে ভোটারদের উপস্থিতির সংখ্যা কম ছিল।
গণমাধ্যমের খবরে বলা হয়, বিকেল ৫টা পর্যন্ত মাত্র ৫৪.০২ শতাংশ মানুষ ভোট দিতে এসেছেন। ২০১৫ সালে ভোটারের উপস্থিতি ছিল ৬৭.৫ শতাংশ। মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
দিল্লীতে সর্বশেষ বিধানসভা নির্বাচন ২০১৫ সালে অনুষ্ঠিত হয়েছিল। তখন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি) ৭০টির মধ্যে ৬৭টি আসন লাভ করেছিল এবং বাকী তিনটি বিজেপি এবং কংগ্রেস পেয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat