×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৩-২১
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি নির্বাচনসহ সকল নির্বাচন স্থগিত

নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সকল নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।আগামী ২৯ মার্চ চট্টগ্রামের পাশাপাশি বগুড়া-১, যশোর-৬ সংসদীয় আসনে উপনির্বাচনও হওয়ার কথা ছিল।
আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।ইসির সভার পর বিকেলে সংবাদ সম্মেলনে ২৯ মার্চের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর।তিনি বলেন, করোনার প্রভাবে ইসি সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে ২৯ মার্চের চট্টগ্রাম সিটি ও দুটি উপনির্বাচন স্থগিত করেছেন।সচিব বলেন, নির্বাচন”অনিদিষ্টকালের জন্য বন্ধ থাকবে। করোনা পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বগুড়া-১, যশোর-৬ আসনের উপনির্বাচন করতে হবে এপ্রিলের মধ্যে; জুলাইয়ের মধ্যে চট্টগ্রাম সিটি ভোট করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat