×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৩-২৩
  • ৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জাহাজ আমদানি স্থগিত

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য জাহাজ আমদানি আজ থেকে ৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে।
ফলে এ সময় জাহাজ আমদানির জন্য কোন অনাপত্তি সনদ (এনওসি) প্রদান করা হচ্ছে না বলে আজ শিল্পমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া পুনঃপ্রক্রিয়াজাতকরনের জন্য আমদানিকৃত ৫টি জাহাজকে আজ কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কোয়ারেন্টানকালে জাহাজগুলো আগামী দুই সপ্তাহ গভীর সমুদ্রে অবস্থান করবে। চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকায় ৩৫ হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনা করে শিল্প মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্ত্রণালয় হতে এ সংক্রান্ত পত্র আজ বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের নিকট পাঠানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এছাড়া করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সীতাকুন্ডে অবস্থিত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল রোববার বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশনকে শিল্প মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে।
নির্দেশনায় কর্মস্থলে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, হ্যান্ড স্যনিটাইজার ও শরীরের তাপমাত্রা নির্ণয় করে কর্মস্থলে প্রবেশ, মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে কাজ করা, সর্দি-কাশি হলে কাজ থেকে বিরত থাকা, কিছুক্ষণ পরপর হাত ধোয়া, অফিস ও বাসা ব্যতীত অন্যত্র কোথাও না যাওয়া, ক্যান্টিনে একত্রিত হয়ে না বসাসহ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) নির্দেশিত স্বাস্থ্য বিধি অনুসরণ করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat