×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৩-৩১
  • ৫৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্যমন্ত্রীর উদ্যোগে রাঙ্গুনিয়ার দরিদ্র পরিবারে ত্রাণ বিতরণ শুরু

আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে তাঁর নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দিনমজুর, নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে।
তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে আজ বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টার থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করা হয়।
রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার তথ্যমন্ত্রীর পক্ষে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের হাতে এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। এসময় এনএনকে ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন মাষ্টার আবদুর রউফ, জসিম উদ্দিন তালুকদার, কাউছার নুর লিটন, কাউন্সিলর মোহাম্মদ সেলিম প্রমূখ।
এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা মাষ্টার আবদুর রউফ জানান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে আজ রাঙ্গুনিয়ার ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
তিনি বলেন, প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, আলু ও সাবানসহ ১০ কেজির নিত্যপণ্য রয়েছে। ইউনিয়ন পর্যায়ে এসব ত্রাণ সামগ্রী নিরাপদ দুরত্ব বজায় রেখে বিতরণ করা হচ্ছে। রাঙ্গুনিয়ার কর্মহীন অসহায় মানুষের জন্য তথ্যমন্ত্রী’র ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat