×
ব্রেকিং নিউজ :
জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় বুক বাঁধছেন ভেনেজুয়েলাবাসী সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু স্পেনে দাবানল : মাদ্রিদ অঞ্চলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গুদামে আগুন ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের
  • প্রকাশিত : ২০২০-০৪-০২
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস মহামারীর কারণে জাতিসংঘের কপ-২৬ জলবায়ু সম্মেলন বাতিল

স্কটল্যান্ডের গ্লাসগো নগরীতে নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ-২৬ করোনাভাইরাস মহামারীর কারণে বাতিল করা হয়েছে। ব্রিটেনের সরকার বুধবার এ কথা জানায়।
এক বিবৃতিতে সরকার জানায়, “বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ার কারণে ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য উচ্চাভিলাসী, অন্তর্ভুক্তিমূলক কপ ২৬ সম্মেলন আয়োজন সম্ভব হচ্ছে না।”
এতে বলা হয়, ২০২১ সালে এই সম্মেলন আয়োজনের জন্য তারিখ নির্ধারণ করা হবে। পরে এই তারিখ জানানো হবে।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি থামাতে জরুরি আলোচনার জন্য ১০ দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ২শ’ নেতাসহ প্রায় ৩০,০০০ প্রতিনিধি যোগ দেয়ার কথা ছিল।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই সম্মেলন বাতিলের সিদ্ধান্ত সমর্থন করে বলেছেন,এই মুহূর্তে ভাইরাস মোকাবেলা এবং মানুষের জীবন রক্ষার প্রচেষ্টা চালানো সবচেয়ে জরুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat