×
ব্রেকিং নিউজ :
মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়,দলের নেতাকর্মীরাও মানুষ তাই ভুল বা অন্যায় হতে পারে : ডা. শফিকুর রহমান দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৪-০৬
  • ৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লকডাউনে নারীদের রক্ষায় বিশ্বের সরকার গুলোর প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

 জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস নভেল করোনা ভাইরাস মোকাবেলার পরিকল্পনায় নারীদের সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করতে সারাবিশ্বের সরকার গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতি ও বিভিন্ন ভাষায় প্রকাশিত ভিডিওতে গুতেরেস বলেন, যুদ্ধক্ষেত্রেই সহিসংতা সীমাবদ্ধ নয়। অনেক নারী ও মেয়ে তাদের নিজ বাড়িতেই ব্যাপক হুমকিতে রয়েছে। যদিও সেখানে তাদের সবচেয়ে নিরাপদ থাকার কথা। তিনি বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ মোকাবেলায় সংঘাতময় এলাকাগুলোতে যুদ্ধ বিরতিরও আহবান জানিয়েছেন।
তিনি বলেন, গত কয়েক সপ্তাহে অর্থনৈতিক ও সামাজিক চাপের পাশাপাশি আতংকও বেড়েছে। এ সময়ে আমরা বিশ্বজুড়ে পারিবারিক সহিংসতাও ভয়ংকরভাবে বেড়ে যেতে দেখেছি।
গুতেরেস বলেন, আমি কোভিড-১৯ মোকাবেলায় জাতীয় পরিকল্পনায় নারীর প্রতি সহিংসতা রোধের বিষয়টিকেও গুরুত্ব দিতে বিশ্বের সরকার গুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।
বিশ্বজুড়ে ঘরে ঘরে শান্তির আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধক্ষেত্র থেকে ঘর সবখানে আমরা যৌথভাবে সহিংসতা বন্ধ করতে পারি এবং অবশ্যই তা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat