×
ব্রেকিং নিউজ :
‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় বুক বাঁধছেন ভেনেজুয়েলাবাসী সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু স্পেনে দাবানল : মাদ্রিদ অঞ্চলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গুদামে আগুন
  • প্রকাশিত : ২০২০-০৪-০৮
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের ঋণ আবেদন অনুমোদন করতে আইএমএফের প্রতি তেহরানের আহ্বান

 ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তাদের দেশে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস মোকাবেলায় ৫শ’ কোটি ডলারের জরুরি ঋণের আবেদন অনুমোদন করতে বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।
মন্ত্রি পরিষদের বৈঠক চলাকালে রুহানি বলেন, ‘আমি বিশ্বের সকল আন্তর্জাতিক সংস্থাকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’
টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি বলেন, ‘আমরা আইএমএফের সদস্য। ইরান ও অন্যান্য দেশকে ঋণ দেয়ার ক্ষেত্রে যদি কোন বৈষম্য করা হয়, তাহলে আমরা বা বিশ্ব কোন পক্ষই এটা বরদাস্ত করবে না।’
ইরান গত ১২ মার্চ ঘোষণা দিয়েছে যে তারা করোনাভাইরাস মোকাবেলায় আইএমএফের কাছে ঋণের আবেদন জানিয়েছে। ওই আবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বের যে ক’টি দেশে সবচেয়ে ভয়াবহ মাত্রায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সেসব দেশের মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে ইরান।
আইএমএফের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৬০ ও ১৯৬২ সালে ‘তাৎক্ষণিত ঋণের’ ঘোষণা দেয়ার পর থেকে ইরান আইএমএফের কাছ থেকে কোন সহযোগিতা গ্রহণ করেনি।
আইএমএফের ওয়েবসাইটে বলা হয়েছে, সংস্থাটির সকল সদস্য দেশের জরুরী প্রয়োজনে অর্থ যোগান দিতে আইএমএফের হাতে র‌্যাপিড ফিন্যান্সিয়াল ইন্সট্রুমেন্ট পর্যাপ্ত রয়েছে।
ইরান জানায়, তাদের দেশে ৬২ হাজার ৫০০ জনের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং ৩ হাজার ৮০০ জন মারা গেছে।
তবে দেশটিতে আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হবে বলে দেশের বাইরে গুজব রয়েছে।
রুহানি বলেন, ‘এই কঠিন সময়ে যদি তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন না করে তাহলে বিশ্ব অন্যভাবে তাদের বিচার করবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat