×
ব্রেকিং নিউজ :
মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়,দলের নেতাকর্মীরাও মানুষ তাই ভুল বা অন্যায় হতে পারে : ডা. শফিকুর রহমান দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৪-০৯
  • ৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮৬ হাজার ছাড়িয়েছে

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে বুধবার ৮৬ হাজার ২৮৯ জনে দাঁড়িয়েছে। গ্রিনিচ মান সময় ১৯০০ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্র থেকে তথ্য নিয়ে এএফপি একথা জানায়।
গত ডিসেম্বরে চীনে এই মহামারির প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এই পর্যন্ত বিশ্বের ১৯২ টি দেশ ও ভূখন্ডে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ লাখ ৬৯ হাজার ৯২০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে কমপক্ষে ২ লাখ ৮০ হাজার ৩০০ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য থেকে এএফপি’র সংগ্রহ করা উপাত্ত ব্যবহার করে তৈরি করা এ পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে।
কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র মারাত্মকভাবে আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।
মঙ্গলবার গ্রীনিচ মান সময় ১৯০০ টা থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাসে নতুন করে ৬ হাজার ২২১ জনের মৃত্যু এবং ৭২ হাজার ৭৩৮ জন আক্রান্ত হয়েছে।
করোনাভাইরাসে ইতালিতে সবচেয়ে বেশি লোক প্রাণ হারিয়েছে। দেশটিতে এ মহামারি ভাইরাসে মোট ১৭ হাজার ৬৬৯ জনের মৃত্যু এবং ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন আক্রান্ত হয়েছে। গত ফেব্রুয়ারী মাসের শেষের দিকে ইতালিতে প্রথম করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে।
স্পেনে করোনাভাইরাসে ১৪ হাজার ৫৫৫ জনের মৃত্যু এবং ১ লাখ ৪৬ হাজার ৬৯০ জন আক্রান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৮২৯ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৩৫২ জনে দাঁড়িয়েছে।
সারা বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রে মৃতের এ সংখ্যা তৃতীয় সর্বোচ্চ এবং আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।
ফ্রান্সে করোনাভাইরাসে ১০ হাজার ৮৬৯ জনের মৃত্যু এবং ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আক্রান্ত হয়েছে। এরপর ব্রিটেনে করোনাভাইরাসে ৭ হাজার ৯৭ জনের মৃত্যু এবং ৬০ হাজার ৭৩৩ জন আক্রান্ত হয়েছে।
চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৩৩ এবং আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৮০২ জনে দাঁড়িয়েছে। দেশটিতে ৭৭ হাজার ২৭৯ জন সুস্থ হয়ে উঠেছে।
মঙ্গলবার অ্যান্টিগুয়া, বারবুডা, বার্বাডোজ, বেলিজ, মাল্টা ও যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপে এই প্রথম একজন করে করোনাভাইরাস সংক্রান্ত মৃত্যুর কথা জানানো হয়েছে।
এ পর্যন্ত ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসে মোট ৭ লাখ ৭২ হাজার ৫৯২ জন আক্রান্ত এবং ৬১ হাজার ১১৮ জন মারা গেছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় একত্রে ৪ লাখ ২৩ হাজার ৫৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং ১৪ হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে। এশিয়ায় করোনাভাইরাসে ১ লাখ ২৫ হাজার ৮৬৪ জন আক্রান্ত ও ৪ হাজার ৪০৯ জন মারা গেছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মোট ৮৯ হাজার ৩ জন আক্রান্ত এবং ৪ হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোতে করোনাভাইরাসে ৪০ হাজার ৬৭১ জন আক্রান্ত এবং ১ হাজার ৬১২ জনের মৃত্যু হয়েছে। আফ্রিকায় করোনাভাইরাসে মোট ১১ হাজার ১১৯ জন আক্রান্ত হয়েছে এবং ৫৭১ জন মারা গেছে। ওশেনিয়ায় করোনাভাইরাসে ৭ হাজার ১৩৮ জন আক্রান্ত ও ৫৬ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat