×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০৫-০২
  • ১০৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম রয়েছে রাজশাহী বিভাগে।আজ দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত ঢাকা বিভাগেই সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্ত হয়েছে। ১ মে’র প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে ৮৩ দশমিক ০৭ ভাগ, চট্টগ্রামে ৪ দশমিক ৬ ভাগ, সিলেটে ১ দশমিক ৫৭ ভাগ, রংপুরে ১ দশমিক ৮০ ভাগ, খুলনায় ২ দশমিক ২০ ভাগ, ময়মনসিংহে ৩ দশমিক ৭১ ভাগ, বরিশালে ১ দশমিক ৬৯ ভাগ এবং রাজশাহী বিভাগে ১ দশমিক ৫৩ ভাগ করোনা রোগী শনাক্ত হয়েছে।’ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে গত ২৪ ঘন্টায় নতুন ৫৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ৮ হাজার ৭৯০ জন।গত ২৪ ঘন্টায় ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এই ৫ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। এরা সবাই ঢাকার বাসিন্দা। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৭৫ জন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে ১৭৭ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন।তিনি বলেন, করোনা সংক্রমণরোধের সবচেয়ে ভালো উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। নিয়মিত কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুলে সংক্রমণ প্রতিরোধ করা যাবে। হাঁচি-কাশির সময় মুখ ঢেকে দিই, কাপড় বা টিস্যু ব্যবহার করে হাঁচি-কাশি দেয়া এবং পরে এটা যথাযথ নিয়মে ফেলে দিলেও এই সংক্রমণ প্রতিরোধ করা যাবে। কারণ হাঁচি-কাশির মাধ্যমেই এই রোগ দ্রুত ছড়ায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat