×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১১-০৯
  • ৯৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 আফগানিস্তানের গোলযোগপূর্ন কান্দাহার প্রদেশে বড় ধরণের গাড়ি বোমা হামলায় হামলাকারীসহ অন্তত দুইজন নিহত হয়েছে।
কান্দাহার প্রদেশের মাইওয়ান্ড জেলায় রোববার রাতে এ হামলা চালানো হয়। হামলায় আরো ১৬ জন আহত হয়।
স্থানীয় পুলিশ সোমবার এ খবর নিশ্চিত করেন।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র জামাল বারাকজাই বলেন, রোববার রাত আটটার দিকে মাইওয়ান্ড জেলায় গাড়ি বোমা হামলায় একজন নারী নিহত ও অপর ১৬ জন আহত হয়েছে। পরে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
আহতদের হাসপাতালে পাঠানো হয়েছেও বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে বেসরকারি সূত্র বলছে, হাইওয়ে পুলিশ ক্যাম্পে চালানো এ গাড়ি বোমা হামলায় ১৩ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে।
বড় ধরণের হামলা হওয়ায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
হামলার দায়দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat